বাংলাদেশ সকাল
রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : হিমালয়ের কাছাকাছি অবস্থিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত।

ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার ছোবলে স্বাভাবিক চলাফেরায় বেশ দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের । রোববার (১৪ জানুয়ারি) রাণীশংকৈল পৌর শহরসহ সমগ্র উপজেলায় এমন চিত্র দেখা গেছে।

তাপ মাত্রা নেমে এসেছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ।

তার পরও দিনের একটা বড় অংশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। এমন অবস্থা বিরাজ করায় বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এরকম বৈরি আবহাওয়ায় দিনে আনে দিনে খাওয়া মানুষেরা গরম কাপড়ের অভাবে কাজের সন্ধানে বের হতে পারেনা। নিদারুণ কষ্টে চলছে তাদের জীবন।

একই সাথে মৃদু শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল শীতার্ত মানুষেরা। বিভিন্ন শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।

সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত রাস্তা- ঘাট। এর ফলে চলাচলে অসুবিধায় ভোগে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। রাস্তায় চলাচল করতে গেলে গাড়ির আলো থাকা সত্বেও ৩-৪ ফিট সামনে কিছুই দেখা যায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। এই শীত ও ঘন কুয়াশার কবল থেকে রেহাই পাইনি ধানের বীজতলা, বিভিন্ন জাতের রবি শস্য ও সবজির ক্ষেত। এমন আবহাওয়া আরো কয়েকদিন চলমান থাকলে চরম ভোগান্তির মোকাবেলা করে টিকে থাকতে প্রচন্ড বেকায়দায় পড়তে হবে উপজেলা বাসীকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা; বালু লুটপাটকারীদের হামলায় আহত ২

র‌্যাব-১৫’র অভিযানে মহিলা মাদক কারবারী আটক

ঝিকরগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

শীতের দিনে

দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন, আরেকটি মাইলফলক স্থাপন প্রধানমন্ত্রীর

নওগাঁয় প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ

ডিমলায় কাঁচা বাজার সেড ঘরের শুভ উদ্বোধনে

সীতাকুণ্ডে এভারগ্রীন কেজি স্কুলে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা