বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে এভারগ্রীন কেজি স্কুলে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড সদস্হ এভারগ্রীণ কে.জি স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী।

বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক মোঃ বেলাল হোসেন মিঠু, অভিভাবক সীমা রানী দে ।

এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক শেখ সালাউদ্দিন, শিক্ষিকা রেহানা আক্তার, অভিভাবক মোঃ জামশেদ উদ্দিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৌমিত্র চক্রবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কে.জি ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণি শেষ করে মাধ্যমিক স্কুলে ভর্তি হতে চলেছ। এভাবে একদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ও শেষ করবে। কিন্তু মনে রেখো তোমরা যত বড়ই বৃক্ষই হও না কেন তোমাদের শেকড় গড়ে উঠেছে এই এভারগ্রিণ কেজি স্কুলে। এই স্কুলের শিক্ষকরা তোমাদের শাষন করেছেন, ভালোবেসেছেন তোমাদেরই মঙ্গলের জন্য। শিক্ষকদের কোন স্বার্থ থাকে না। তারা তোমাদের সঠিক পথে পরিচালনার জন্য শাষন করেন। এই শাষনই একদিন তোমাদের আলোর পথ দেখাবে।

অনুষ্ঠানে সভাপতি ইমাম উদ্দিন বলেন, তোমরা শিক্ষিত ও সৎ মানুষ হয়ে দেশের জন্য নিজেকে প্রস্তুত করো। একদিন অনেক বড় হয়ে আমাদের সামনে দাড়িয়ে বলবে স্যার আমি এখন প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছি। অথবা আরো বড় কিছু। এটাই আমরা শুনতে চাই। তোমাদের জন্য শুভকামনা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পনেরো বছর পর ভেজাল মবিল মামলার রায়; ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো প্রবাস মেলা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী 

গাজীপুরে চীনা নাগরিক সহ অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার 

নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

সংক্ষিপ্ত সময়ে ঝটিকা আক্রমনে সিরিয়ার স্বৈরশাসকের পতন 

ঝিনাইদহের ফুল চাষীরা পার করছেন ব্যস্ত সময়

শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন 

হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে মানবিক ওসি কায়সার হামিদ এর যোগদান

৭১–এর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা