বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ৪ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন  (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন  উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সোলেমান আলীর ছেলে ।এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (২৪ আগস্ট) উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পথচারীরা জানান, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা  তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এবং আহত সঞ্জয় নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করেন। বাকি দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার  হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ), একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮) ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ৪টি গরু ও ৪টি ছাগল; অগ্নিদগ্ধ একজন

মেহেরপুর আমদহ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম

ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

তাইজুলের স্পিন ঘুর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে ১ম টেস্ট জিতলো টাইগাররা

বেনাপোলের কুখ্যাত মাদকব্যাবসায়ী সম্রাট গ্রেফতার 

জেল থেকে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার’ আব্বাস

জামাত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জামালপুর পৌর আ.লীগের সভা

শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা

গাংনীতে লাইলীর চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হলেন আকছেদ