বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

পরে উপজেলা হলরুমে নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, (এসিল্যান্ড)ইন্দ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্টান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেয়া হয়।

একই দিনে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে জাতীয় শোক দিবস পালন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রাকিব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আ’লীগ নেতা আনিসুর রহমান, যুবলীগ যুগ্ম সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। পরে,মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় মিলাদ ও মোনাজাত করা হয়।

অপরদিকে একইদিন সকালে উপজেলা আ’লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। পরে,আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে  আলোচনা সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন-পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জবায়দুর রহমান ও মুক্তার আলম, ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, আ’লীগ যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, সহ-সম্পাদক মামুনুর রশীদ এলবার্ট ও রেজাউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, প্রশান্ত বসাক প্রমুখ।

একই দিনে দুপুরে আ’লীগ দলীয় কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিগ্রি কলেজে এসে শেষ হয়। র‍্যালিতে আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়

জগন্নাথপুরের হবিবপুর শাহপুর গ্রামের ভূমি সংক্রান্ত বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রবাসী পরিবারের 

মানবিক পুলিশ শওকতের বরখাস্ত হওয়া প্রসঙ্গেঃ বিষয়টা আরো সুন্দর হতে পারতো- শওকত 

সেদিন অনুমতি ছাড়া কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে মৃত্যু হয়েছিল স্কুল ছাত্র সাগর চন্দ্রের

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত  

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেন দাবীতে ঈদগাঁওতে মানববন্ধন