বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ২৯’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠিবার্ষিকী পালন উপলক্ষ্যে সোমবার (৩১ জুলাই) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন বিকালে আ’লীগ দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা একটি বিশাল র‍্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মৌড়ে গিয়ে সকলেই সমবেত হয়।

র‍্যালিতে স্বেচ্ছাসেবক লীগসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যায় পৌরশহরের চৌরাস্তা মৌড়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক অধ্যাক্ষ সইদুল হক।

গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক,কৃষক লীগ সাধারণ সম্পাদক দীগেন্দ্রনাথ বর্মণ, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী।

আরো বক্তব্য দেন, জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপু ও জাকারিয়া হাবিব ডন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সুজন, প্রসেনজিত দাস মলয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নইমুল ইসলাম,রেজাউল করিম, মুনিরুজ্জামান বাবলু ও আরমান কাইসার জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

নাটোরের দুই উপজেলায় প্রতীক বরাদ্দ

ময়মনসিংহে মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

রাণীশংকৈলে দিনব্যাপী ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ শেষে বীজ ও সার বিতরণ 

রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

সীমান্তে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত

বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের গাছা থানার ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্ররা 

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন