বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ৭০ বছর পর হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র মোস্তাফিজুর রহমান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের প্রাচীন ও ঔতিহ্যবাহি হাটখোলা মন্দির প্রাঙ্গণে ৭০ বছর পর অতি প্রয়োজনীয় একটি গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার পাঁচ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত গণশৌচাগারটি উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজুর রহমান।প্রায় ৬ যুগ পর এটি নির্মিত হওয়ায় মন্দির কমিটি ও সনাতন ধর্মাবলম্বীরা চরম উচ্ছ্বসিত হয়েছেন।

এ সময় হাটখোলা মন্দির কমিটির সভাপতি সুমন মল্লিক,সাধারণ সম্পাদক শুব্রত কারক, কোষাধ্যক্ষ চয়ন বসাক,সদস্য কৃষ্ণ কারক,ওই মন্দিরের হরিবাসর কমিটির সভাপতি নারায়ণ বসাক, সাধারণ সম্পাদক দানেশ বসাক, সহ সভাপতি উদয় শর্মা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লব, প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক এসকে সোহেল রানা মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা বাদশাসহ মন্দির ও হরিবাসর কমিটির বিভিন্ন সদস্য এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সত্তর বছর পর গণশৌচাগারটি নির্মাণ হওয়ায় ওই মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান হয়েছে। এজন্য কমিটি ও এলাকাবাসী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে পৌর মেয়র বলেন, এটি একটি প্রাচীন ও ঔতিহ্যবাহী মন্দির এখানে প্রতি বছর দুর্গাপূজা, হরিবাসরসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মানুষ্ঠানে হাজার হজার মানুষ আসে। গণশৌচাগার না থাকায় আগতদের পয়ঃনিষ্কাশনের প্রচন্ড সমস্যা হচ্ছিল। এ কথা ভেবেই দুটি ইউনিটে পুরুষ ও মহিলাদের জন্য এই গণশৌচাগারটি নির্মাণ করা হয়েছে। পর্যাক্রমে পৌরশহরের প্রতিটি মন্দিরে গণশৌচাগার নির্মাণ করা হবে বলেও মেয়র জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে চাঁদা দাবীকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৬

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে কিশোরী ধর্ষণের শিকার – ধর্ষকসহ সহযোগী এক নারী গ্রেফতার 

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বেনাপোলে কাস্টম কর্মকর্তা/ কর্মচারীদের “মানববন্ধন”

জগন্নাথপুরের বনগাঁও গুচ্ছ গ্রামের অধিকাংশ ঘর পড়ে আছে ফাঁকা, নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা  

কালীগঞ্জে নবাগত ইউএনওর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

ডিমলায় ভুয়া সনদে দুই যুগ শিক্ষকতা; মন্ত্রণালয়ের সনদ যাচাই নোটিশ

ছাত্র আন্দোলনে নিহত নয়নের দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড: এফবিআই এর গুলিতে নিহত বাইডেন হত্যার হুমকিদাতা 

ইতালি তরিনো বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি হলেন মুক্তার হোসেন খান

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরন ঈদগাঁও ঐক্য পরিবারের