বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে বিজিবির হাতে ভারতীয় রুপি ও মোটর সাইকেল সহ আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ণ

মোঃ শাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে গতকাল রবিবার (১০ই ডিসেম্বর) রাত ৮টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) একটি টহল দল কতৃক অভিযান চালিয়ে ভারতীয় রুপি ও দুটি মোটর সাইকেল সহ তিন যুবককে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত ছোটখেদা নামক স্থান হতে ০৩ জন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১.মো.সাইফুল ইসলাম (৩৫) পিতা. মোঃ লিটন মিয়া, গ্রাম- কাশিবাড়ী, থানা রামগড়, ২.উচিং মং মারমা (২২), পিতা. মওলা প্রু মারমা, গ্রাম- ছোট ফ্লাগ, থানা রামগড়, জেলা খাগড়াছড়ি এবং ৩. প্রাইং চিং মারমা, পিতা. চাউক্রই মারমা, গ্রাম- হারাগাজী পাড়া, থানা-কাউখালী ও জেলা-রাঙ্গামাটি)। এসময় তাদের কাছ থেকে ০২টি ভারতীয় মোটর সাইকেল এবং ভারতীয় ৪,০০০ রুপি আটক করে বিজিবি। আটককৃতদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি”জি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ দমনে বিজিবি সর্বদা প্রস্তুত। এবং বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চোরাচালান অপরাধ দমন আইনে একটি মামলা রুজু করা হয়। এবং আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে তালতলীতে ডিবির অভিযান : ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১

বাগমারা উপজেলায় বিজয়ী সান্টু ও কহিনুর বানু

‘পুলিশ হত্যার বিচার চাই ও জয় বাংলা’ স্লোগান মহাখালীর দেয়ালে

যশোরে দলিল লেখক সমিতির হাতে জিম্মি জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা

শেরপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে আফসান-আল-আলমের যোগদান 

আগামী কাল কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হতে চলেছে জম্বু ও কাশ্মীরের বিধান সভার নির্বাচন 

ঈদগড়ে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুবেলের ওপর হামলায় মানববন্ধন ও সমাবেশ

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

কক্সবাজার সদরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন নারী শিক্ষিকা খুরশীদুল জন্নাত 

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে মূর্তি প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার