বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা; একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির রামগড়ে ভূমি বিরোধের জেরে কুপিয়ে নুুরুল হক ওরফে হকি কোম্পানী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ড প্রাপ্ত সকলে পিতা ও পুত্র।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকী সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি পেলেন শাহীন চাকলাদার 

রাঙ্গাবালীতে ১২ হাজার টাকার জন্য সন্ত্রাসী কাকন বাহিনী কর্তৃক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ভুটানের রাষ্ট্রদূতের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন

কক্সবাজারের হোটেলে নারী হত্যার ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী  গ্রেফতার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে -রাসিক মেয়র 

পাকিস্তানের করাচির লান্ডি জেল থেকে মুক্তি পেল ভারতের ৭৭ জেলে

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মাধ্যমে জাতীয় পার্টির নাঙ্গল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু

বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ; ২ বিশিষ্ট জনকে সংবর্ধনা

বেতন বৃদ্ধিসহ ৩দিন ব্যাপী তাফসীরুল কোরান মাহফিল করণে পোকখালীতে ইমাম সম্মেলন