বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

মোঃ শাহাদাত হোসেন, রামগড় (খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিস এর আয়োজনে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৩শে ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সকাল ১০.০০ ঘটিকায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল , অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া ও সাংবাদিক শাহাদাত হোসেন কিরণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয়, হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র শহর, আটক ৪

বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: মার্কিন পররাষ্ট্র দপ্তর

রাণীনগরে আগাছানাশক স্প্রে করে কৃষকের ধানের চারা ও আলুক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

আমতলী পৌর নির্বাচন মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির মাধ্যমে এক লক্ষ গাছের মাইলফলক: সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডির যাত্রা

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ৪র্থ ডোজের প্রচার মসিকের

সিলেট প্রদেশের দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভায় প্রদেশের দাবির প্রতি অনেকেই একমত নয়

জগন্নাথপুরে অন লাইন প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন

বেনাপোলে কলেজ ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ