বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরার উপজেলা ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্হানে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।নিহত বয়স ১০-১২ হতে পারে ধারণা করছে রায়পুরা থানার পুলিশ। কিশোরের পরনে ছিল পায়জামা- পাঞ্জাবি।

স্হানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়,দুপুর ০২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা স্টেশনের দিকে যাচ্ছিল।তখন কিশোরটি ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে আসতর্কভাবে হাঁটছিলো।এসময় ট্রেনের চাকায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্হালেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন রেললাইন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ‘নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রতাবর্তন দিবস অনুষ্ঠিত 

গুরুদাসপুরে ঈদে মিলাদুন্নবী পালিত 

গাজীপুর মহাসড়কে ৫৫ ঘন্টা অবরোধ, কিছুক্ষণ যানচলাচলের পর ফের অবরোধ

মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ : তুলে ধরলেন স্মার্ট বাংলাদেশ ভাবনা

যশোরে আট মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আরমান গাজী (শেখর) ফেন্সিডিলসহ গ্রেফতার 

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বাহারাইন প্রবাসী মাসুদ মির্জাকে কুপিয়ে হত্যা

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ 

অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা; লক্ষাধিক টাকা জরিমানা 

কাশিয়ানীতে কোরবানির জন্য প্রস্তুত ৬,৮৮৯ টি পশু