বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

র‍্যাবের অভিযানে স্বপরিবারে অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছয় শিক্ষক উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের কর্তৃক সপরিবারে অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছয় জন শিক্ষককে র‍্যাব-১৩ রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করে।

র‍্যাব সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই  তারিখ কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য মহোদয় ও তার পরিবার এবং আরো ৬ জন শিক্ষককে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। আন্দোলনকারীরা উপাচার্য মহোদয়ের বাসভবনে অগ্নি সংযোগ করে এবং বাসভবনের নিকটে থাকা দুটি সরকারি গাড়িতে অগ্নি সংযোগ করে।

র‍্যাব-১৩ উক্ত ঘটনা শোনার সাথে সাথে র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসারের নেতৃত্বে একটি চৌকস দল প্রেরণ করে। দলটি শুরুতে মর্ডান মোড়ে যায় যেখানে পূর্বেই পুলিশ এবং বিজিবির অবস্থান ছিল।

মডার্ন মোড়ে ছাত্রদের শক্ত অবস্থানের কারণে র‍্যাব-১৩ পরিকল্পনা পরিবর্তন করে এবং মেট্রোপলিটন পুলিশের কিছু সদস্যের সাথে একসাথে দর্শনা থেকে লালবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট দিয়ে ভিসি মহোদয়ের বাসভবনের প্রবেশ করে।

বাসভবনে প্রবেশ করে র‍্যাব-১৩ এর অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসার দ্রুত অন্যান্য শিক্ষকদের সহায়তায় ভিসি মহোদয় ও তার পরিবার এবং অন্যান্য শিক্ষকগণকে দ্রুত র‍্যাবের গাড়িতে তুলে ফেলে।

এমতাবস্থায় ছাত্ররা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পিছনের গেটটি বন্ধ করে দেয় এবং ব্যারিকেড দেয়। পরবর্তীতে র‍্যাব সদস্যগণ মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নন-লিথাল অস্র ফায়ার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ভিসি মহোদয়কে নিরাপদ স্থানে নিয়ে আসে। আসার সময় শিক্ষকদের বহন করা উপ-অধিনায়কের গাড়িটি এবং অপস অফিসের গাড়িটি ছাত্রদের রোশানলে পরে এবং ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপিত

“সরকারী মাল, দরিয়া মে ঢাল” আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট ও দখল হলেও দেখার কেউ নেই! 

নাটোরে সাবেক মেয়র মনির গ্রেফতার

অসহায় ৬শ পরিবারের মাঝে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরণ করলেন গুইমারা রিজিয়ন

নওগাঁর বদলগাছী উপজেলা যথাযোগ্য মর্যদায় বড় দিন পালিত

শ্বশুরবাড়ির পারিবারিক দ্বন্দ্বে জামাইয়ের আত্মহ’ ত্যা

শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবীতে ঈদগাঁওতে যুবদলের বিক্ষোভ মিছিল 

ঝিনাইদহের ফুল চাষীরা পার করছেন ব্যস্ত সময়

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশেনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত, হাজারো মানুষের ঢল