বাংলাদেশ সকাল
শনিবার , ৩ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা; প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ নড়াইলে লোহাগড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকাল ৪ টার সময় দূর – দূরান্ত থেকে ছুটে আসা শত শত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দুই শতাধিক স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে,লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে অবস্থিত হয়ে,দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবিতে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন। সাংবাদিকদের সাহসী পদক্ষেপ আর মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা দেওয়া এবং পুলিশের কারণে সফল হতে পারেনি বোরহানের সন্ত্রাসী বাহিনীরা।

পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসি তদন্তের সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।

এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, সাথী তালুকদার ভাইস চেয়ারম্যান, প্রশিক্ষণ ও শিক্ষা সম্পাদক লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান,খন্দকার আশিকুর রহমান টনি (খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি) শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), নাসিম রেজা সভাপতি যশোর জেলা, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামানসহ দূর দূরান্ত থেকে আসা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের লোকজন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

বরগুনার আমতলীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ 

কাশিয়ানীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে বেকারী পন্য, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

পটুয়াখালীতে সুরক্ষা বিহীন নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সোমনাথ সাহার মনোনয়নপত্র জমা 

যশোরে রাজারহাট সমাজকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতারণ

ইসলামাবাদে বালি উত্তোলনে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু