মোল্ল্যা মামুন, বিশেষ প্রতিনিধি॥ নড়াইলের লোহাগোড়ায় দূর্বৃত্তদের স্বসস্ত্র সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫ জন জখম হয়েছে। এদের মধ্যে ১জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জন নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছে।
জানা গেছে, গত ২১/০১/২০২৩ তারিখে সকাল বেলায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের ভুমি দস্যু আজম মোল্যার (৫০)নেতৃত্বে জোর করে জমি দখলের জন্য তৈয়ব মোল্লা (৫৪), আয়ুব মোল্যা(৪৬)বাবুল মোল্লা (৬০) রবুল মোল্লা (৩৫) আকাশ মোল্যা (২০) নাজমুল শেখ(৩৭) জমির শেখ (৩৫) আমির শেখ সহ অজ্ঞাত ৮/ ১০ জন সন্ত্রাসী মৃত বাবুল মন্ডলের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে বাড়িতে থাকা ভুক্তভোগী খাইরুল মন্ডলেত স্ত্রী বেরিয়ে আসলে বাবুল আক্তার লোহার রড দিয়া মাথার পিছনে আঘাত করে মাটিতে ফেলে দেয়।
এরপর শরীরের বিভিন্ন স্থানে লাথি মারতে থাকে সেই সময় খাইরুল তার স্ত্রীকে বাঁচাতে আসলে আসামী আকাশ তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে খুন করার উদ্দ্যেশ্যে মাথায় আঘাত করে। এক পর্যায়ে খাইরুল মন্ডলের ভাই বদরুল মন্ডল এগিয়ে আসলে আসামী রবিউল তার হাতে থাকা লোহার রড দিয়ে হাতুড়ি দিয়ে নীল দড়ায় আঘাত করে এবং হাড়ভাংগা জখম করে এবং মাথায় আঘাত করে। সেখানে বদরুলের ভাইপো ফরহাদ পৌছালে তাকে ও বেধড়ক মারধর সহ বা হাত ভাংগা জখম করে। ঘটনা দেখে বদরুল মন্ডলের চাচাত ভাই তাজুল ইসলাম এগিয়ে আসলে আসামী তৈয়ব ইসলাম তার হাতে থাকা রাম দা দিয়ে খুন করার উদ্দ্যেশ্যে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত হাড়কাটা জখম করে।
সেই সময় আসামী আকাশ মোল্যা জখমি নুরনাহার বেগমের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন, মুল্য ৯০০০০ টাকা ও তার শাশুড়ীর গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন, মুল্য ৪৫০০০ টাকা ছিনিয়ে নেই।
আরও জানা যায় বদরুলের ঘর থেকে ২০০০০ টাকা ও বসত বাড়ি ভাংচুর করে ১৫০০০০ টাকার ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা। সে সময় পথচারী জমখীদের চিৎকারে ছুট্র আসলে আসামীগন তাদেরকে মৃত্যুভয় দেখিয়ে স্থান ত্যাগ করে।
পরে জখমীদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এক জনের গুরুতর অবস্থার কারনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করেন। জখমীগন একটু সুস্থ হলে তারা ২২/০১/১০২৩ তারিখে লোহাগাড়া থানায় মামলা করেন।
এ বিষয়ে ১ নং আসামী আজম মোল্যা জানান, সেখানে কোন প্রকার মারামারি হয়নি। বিক্রিত জমি বুঝে না দেওয়ার বাহানায় তারা নিজেদের ভিতর ঘাত প্রতিঘাত সৃষ্টি করে নাটক সাজিয়েছে।
ভুক্তভোগী বদরুল মন্ডল বলেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে শালিশের কথা বলে পুর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর সন্ত্রাসী মুলক হামলা করেছে, আমি এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি নাসিরুদ্দিন সাংবাদিকদের মুঠোফোনে জানান থানায় মামলা হয়েছে তদন্ত অবশ্যই হবে।




















