বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করেছেন।কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হবে মানবতার দীক্ষা।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

অনুষ্ঠানে “গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত