বাংলাদেশ সকাল
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় পুত্রের হাতে পিতা রক্তাক্ত জখম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শায় আব্দুস সাত্তার সরদার (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বসতপুর গ্রামের মৃত তাছের সরদারের ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ছয়টার সময় আব্দুস সাত্তার সরদার চা খেতে বসতপুর বাজারের চৌরাস্তার মোড়ে যায়। সখানে তার উপরে তার বড় ছেলে ইসমাইল ঘুশি ও পোতা ছেলে রাজু বাশেঁর লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত যখন করে। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত আঃ সাত্তার সরদার জানান, তার বড় ছেলে ইসমাইল সরদার ও পোতা ছেলে রাজু সরদার দীর্ঘদিন ধরে তার কাছে নগত টাকা এবং সম্পদের দাবি করে আসছিল। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানালে তার উপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, বড় ছেলে ইসমাইল ও পোতা ছেলে রাজু তার স্ত্রীকেও অর্থাৎ মা’কেও মারধর করে।

ভিকটিমের ছোট ছেলে শামসুর সরদার জানান, একই এলাকার যুবলীগ নেতা কবির ও আমিনুরের ইন্দনে ইসমাইল ও রাজু আামার পিতার উপরে এই পাশবিক নির্যাতন চালিয়েছে। তিনি আরো জানান, আমার পিতা খুবই অসুস্থ, তার হার্টে রিং পরানো আছে। সম্প্রতি তার চোঁখের অপারেশন করানো হয়েছে। আমার অসুস্থ পিতাকে যারা মেরে রক্তাক্ত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাগআঁচড়া সাশিকো ক্লিনিকের পরিচালক ডাক্তার মমতাজ মজিদ জানান, গতকাল রাত ৮ টার সয়ম আহত অবস্থায় একজন ব্যক্তিকে ভর্তি করা হয়। তার মাথার নিচে নাকের উপরে ক্ষতের চিহ্ন আছে।

এ বিষয়ে বাগাআঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার 

নিজ অন্ডকোষ ও গোপনাঙ্গ কেটে ফেললো ট্রান্সজেন্ডার 

বদলগাছী বাজার নিরাপত্তা নিশ্চিত করতে সি সি ক্যামেরার শুভ উদ্ভোদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫; ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড

মাদক ক্রয়-বিক্রয়ের নিরাপত্তা নিশ্চিতেই অস্ত্র বহন করত হারুন : র‌্যাব

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

কোটচাঁদপুরে দুবাই প্রবাসীর বউ কুয়েত প্রবাসীর লালসার শিকার

ডাসারে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন