বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাস্ত্রের নামে পন্ডিতরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অভিযোগ  আরএসএস প্রধান মোহন ভগত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

ভারত থেকে মনোয়ার ইমাম॥ আর এস এস প্রধান মোহন ভগত মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের সন্তন শিরোমণি রোহিদাসের ৬৪৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি ভারতের সনাতন ধর্মের শাস্ত্রীয় পন্ডিতের এক হাত নিলেন।

তিনি রবীন্দ্রনাথ নাট্য মন্দিরের সমাবেত মানুষের কাছে বলেন কিছু পন্ডিত ও অজ্ঞানী মানুষের জন্য আজ দেশের মানুষের মধ্যে ভেদাভেদ শুরু হয়ে। এর জন্য ঐ অজ্ঞানী পন্ডিতরা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভক্ত করছে। যার অর্থ দেশ ও সমাজ পিছনে পড়েছে। মিথ্যা ও অজ্ঞানতার কারণে আজ হানাহানি ও বিভেদ এবং হিংসার কারণে মারপিট এবং দাঙ্গার মতো ঘটনা ঘটেছে সারা ভারতের বিভিন্ন জায়গায়। এর থেকে মুক্তি র উপায় হল সঠিক জ্ঞানের অধিকারী হয়ে সঠিক ভাবে দেশের জনগণের কাছে সঠিক ধর্মীয় বার্তা দিতে হবে। সকলের কাছে অহিংসা ও প্রেম এবং ভালোবাসা র মাধ্যমে সমাজ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। নতুবা দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না।।

সর্বশেষ - এক্সক্লুসিভ