বাংলাদেশ সকাল
সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষকের দূরদশা !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

মোঃ মাসুম বিল্লাহ : জাতির বিবেক খামছে ধরেছে, আধুনিকতার শকুন। আধুনিকতার নামে স্বেচ্ছাচারী মনোভাব মানুষকে করছে পদদালিত। কাজী কাদের নেওয়াজের শিক্ষক আজ ব্যবসার প্রধান হাতিয়ার। শিক্ষা বাণ্যিজ্যের রমরমা ব্যবসা তাকে করে অপমানিত। “শিক্ষক মানুষ গড়ার কারিগর” এ কথা আজ আধুনিকতার সবচেয়ে বড় দাসত্ব। মানুষ না গড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে এ+। এ+ ধারি যন্ত্র এখন জাতির ভবিতব্য। আর এ ভবিব্যের দায়িত্ব ন্যাস্ত শিক্ষকের কাঁধে।

আমি শিক্ষক না শ্রমিক? নিজেকে বড়ই শ্রমিক মনে হয়। শিক্ষক বড় পরিধির ব্যাপার। শিক্ষক হয়ে উঠা আর হল না। শিক্ষা বাণিজ্যে শিক্ষকের সংজ্ঞা বদলে গেছে। দেশগড়ার কারিগর এখন এ+ গড়ার দিনমজুর। শিক্ষকের সম্মান ছিল সবার উপরে, সে অনেক দিন আগের কথা। এখন সে কথা ইতিহাস। এখন সময় বদলেগেছে। শিক্ষক এখন পদে পদে লাঞ্চিত চাকুরী হারানোর ভয়। শিক্ষার বাণিজ্যিকীকরণে শিক্ষা পণ্য, শিক্ষক এখন সেলস ম্যান। শিক্ষার যাঁতাকলে নিষ্পেষিত বেকারত্বের সুযোগে সুবিধাবাদী সম্প্রদায় এখন সুবিধা কুড়াই। ব্যবসার একটা ইতিবাচক দিক আছে; ব্যবসায়ীরা কখনো ঠকতে চাই না। যার ফলে ভালো ফলরূপি শিক্ষার হার বাড়ছে। শিক্ষার ফল নাইবা হল ফলপ্রসূ, লাভতো কিছু হল (এ+ বাড়ল)। এ লাভের লোভে ব্যবসায়ী যে কোন পথে হাটতে রাজি, হোক সে পথ ভাল না হয় খারাপ। তাতে কার কী? ছোটবেলায় পড়েছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড গড়ে যে শিক্ষক সে আজ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। আর মেরুদণ্ড ছাড়া মানুষ সোজা হয়ে চলতে পারে না। এই মেরুদণ্ডহীন শিক্ষা দিয়ে আমরা কী পারব নিজেকে বদলাতে? দেশ ও জাতি সেখানে অনেক বড় বিষয় !

 

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের কমিটির অনুমোদন 

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাক এর শীতবস্ত্র বিতরণ

নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্যে টাকা বিলি করার ভিডিও ভাইরাল 

ঈদগড়ে গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা : কারিগরসহ আটক ৪ 

না’গঞ্জ জেলা প্রশাসকের প্রচেষ্টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু

পার্বতীপুর মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সাপাহারে ধর্ষণ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

মসিক নির্বাচনে মেয়র প্রার্থী টিটু’র ২৩ দফা ইশতেহার ঘোষণা 

ডিমলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

বিএমএফ এর উদ্যোগে “জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিক ও পরিবাবের সদস্যদের” বিনামূল্যে চিকিৎসা প্রদান