বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কর্মসংস্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে হবে। এই শিক্ষায় যে যত বেশি দক্ষ হবে তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি হবে।

২৬শে এপ্রিল ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন।

পুনর্মিলন উদযাপন কমিটির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত মিলন মেলায় উদ্বোধনী বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এমপি কমল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। ভৌতকাঠামো উন্নয়নসহ শিক্ষাদানও পরীক্ষা গ্রহণ পদ্ধতির উন্নয়নে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী ও প্রধান শিক্ষক শহিদুল হক। এতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অধাপক জসিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল বিন মনির জনি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ মিয়াজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সরওয়ার কামাল চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী হুমু,সৌদি কফিল তালাল বিন নাওয়াফ, প্রবাসী সরওয়ার কামালসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে পুনর্মিলন অনুষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলামসহ প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে।

তৎমধ্যে প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন,আবুল মনসুর আহমেদ, আবুহেনা বিশাদ,ইরফানুল করিম,সাহেদ কামাল, জাওয়ান উদ্দিন রায়হানসহ অন্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। মিলন মেলা উপলক্ষে রোমন্থন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরই পূর্বে র্যালী স্টেশন থেকে ঈদগাঁও বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে সম্পন্ন হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন না ফেরার দেশে জিমি কার্টার: বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী

ঈদগাঁওতে ব্যবসায়ীর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনা সদস্য সেজে প্রতারণা, আটক এক

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন 

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল

বিভিন্ন অভিযোগ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে 

ডাসারে সিএলটি (বিডি) প্রাইভেট এর চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়- চসিক মেয়র 

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধ; প্রতিপক্ষের হামলায় আহত দুই