বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ মে ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিকশিত করতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিকশিত করতে হবে। শিক্ষার্থীদের পরিপূণভাবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে তারাই সমাজে অভিশাপ হয়ে দেখা দেবে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কো-কারিকুলাম এক্টিভিটিস বাড়ানোর বিকল্প নেই। কাজেই খুদে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। একারণে শিক্ষার কর্মঘন্টা বাড়িয়ে কিভাবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অধিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায় সে বিষয়ে ভাবছে শিক্ষা প্রাথমিকি ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

শুধু বই পড়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। এর পেছনে সামগ্রিক পরিবেশ ও আচরণগত নানা বিষয় কাজ করে। বিদ্যালয় ব্যবস্থাপনার ভিতর অনৈতিকতা বিরাজমান থাকলে সেখান থেকেও শিক্ষার্থীরা অনৈতিক শিক্ষায় লাভ করবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা পড়তে পারে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক সারাজীবনের জন্য গড়ে ওঠে। সমাজের নানা বৈষম্য নিরসনে শিক্ষকরা অনন্য ভ’মিকা পালন করতে পারেন।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু র্নূর মোঃ শামসুজ্জামান, এনডিসে পরিচালক মোহাম্মদ কামরুল হাসান প্রমূখ।

এর আগে সভায় উপস্থিত শিক্ষকরা উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে তৃণমূল পর্যায়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষাদানের বিষয়ে নানা অসঙ্গতি, সমস্যা, চাহিদা এবং প্রস্তাবনা তুলে ধরেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করেন তাহলে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবো -ডিসি নারায়ণগঞ্জ 

বাগমারায় ৭ হাজার নারী পেলো ইঞ্জিঃ এনামুল হকের ঈদ উপহার 

রাণীশংকৈল হাসপাতালে নিম্নমানের সামগ্রী ব্যবহার দুদকের অভিযান

অসমের লালি বাড়িতে হিন্দুদের দেওয়া জমিতে মসজিদ নির্মাণ করলেন মুসলিমরা

দেবহাটায় বিআরডিবির আয়োজনে কিশোরদের প্রশিক্ষন

গুরুদাসপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর 

ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

সীতাকুণ্ড ৩১দফা বাস্তবায়ন ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে লিফলেট বিতরন বিএনপি’র

দুই পক্ষের সংঘর্ষ থামাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়