বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল মেম্বার যশোরে গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের দত্তগাতি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়েছে বলেন দাবি করেছে ডিবি পুলিশ। সাইফুল তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮শে মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিস্ফোরক ও মুঠোফোনের ভারতীয় সিম জব্দ করা হয়।

যশোর গোয়েন্দা পুলিশের মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের রকিবুল ও সুব্রত হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাইফুল ও শিমুল ভূঁইয়া। এ ছাড়া মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের উদয় শংকর হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে সাইফুলে নাম এসেছে।

উদয় শংকর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সাইফুল আলম নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। একই সঙ্গে শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। তিনি ভারতে পালিয়ে ছিলেন। গত ১৯ মে তিনি যশোরে ফেরেন। তাঁর কাছ থেকে ভারতীয় সিম জব্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

লালমনিরহাটে মেয়ে হতে ছেলেতে রূপান্তরিত খাদিজা

সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, তিনি জানেনও না 

বরগুনা ও আমতলীতে লঞ্চ-বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান

আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

আমতলী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড় উন্মোচন

বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

নাটোর জেলার শ্রেষ্ঠ জয়িতা রত্নগর্ভা বেগম লুৎফুন্নেসা

মেহেরপুর শ্যামপুর ইউনিয়ন আ.লীগের জনসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন