বাংলাদেশ সকাল
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শীতলক্ষ্যা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৪ নৌযানকে অর্থদণ্ড সহ মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫ মার্চ ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৪টি নৌযানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অপর একটি নৌযানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেয়া হয়।

অভিযানে বিআইডব্লিউটিএ‘র নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন এসময় নৌ চ্যানেলের উপর বার্থিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্র না দেখাতে পারায় ‘এমভি জাহিদুল সোহান-২’ জাহাজকে ১০ হাজার, ‘এমভি বুশরা এন্ড জান্নাত’ জাহাজকে দশ হাজার, ‘এমভি পাঁচ ভাই-৫’ জাহাজকে ৫ হাজার, ‘এমভি আখি অনি-২’ জাহাজকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে ‘এমভি ইরাম’ জাহাজের বিরুদ্ধে নৌ চলাচল অধ্যাদেশ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে মঙ্গলবার বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের উপর সকল ধরণের বার্থিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মহসীন ফাতেমা সিদ্দিকী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা : সভাপতি কায়সার, সম্পাদক তাইসির

দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পৃথিবী থেকে নাই করে দেয়ার হুমকী নৌকার প্রার্থী কালামের 

পাথরঘাটায় টমটম চাপায় প্রান গেল ৬৫ বছরের নারীর

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড   

আড়াই মাস ধরে আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ !দুর্ভোগে লঞ্চ যাত্রী ও ব্যবসায়ীরা

সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে ধ’র্ষ’ ণ; মামলা তুলে নিতে ধ’র্ষকের হু’ম কী

ফ্যাসিবাদের সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না, বললেন সমন্বয়কেরা

আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন