বাংলাদেশ সকাল
রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা; বালু লুটপাটকারীদের হামলায় আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বালু লুটপাটকারিদের হামলায় ২ আহত হয়েছে। রোববার ১ডিসেম্বর সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায় ও ঘটনা ঘটে।

আহতরা হলেন গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম, দোলনা, ইমান আলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে।

এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রোববার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তার উপর হামলা করে।

এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তাকেও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে নুর জালাল বাদী হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন পুলিশ 

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনভূমি উদ্ধার 

শেরপুরের একযোগে পাঁচ থানার (ওসি) বদলির নির্দেশনা 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার সদর আ.লীগ সাধারন সম্পাদকের ঈদ উপহার বিতরন 

বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে যশোর শহর আ.লীগের মোমবাতি প্রজ্জ্বলন 

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ কারবারি আটক

বাগমারায় আ’লীগ নেতাদের ছত্রছাঁয়ায় চলছে অবৈধ পুকুর খনন

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ, আটক ২৩

এদেশে যদি সত্যিকারের সংস্কার করে থাকে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান