বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় আসামি চার শতাধিক  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। মামলায় শেরপুরের সাবেক দুই সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিহত এই দুই শিক্ষার্থী হলেন শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়নের তারাগড় কান্দাপাড়া গ্রামের মো. মিরাজ আলীর ছেলে মাহবুব আলম (১৯) এবং শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে সবুজ মিয়া (১৯)। মাহবুব শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর সবুজ শ্রীবরদী সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

৪ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়িচাপায় মাহবুব নিহত হন। সবুজ নিহত হন গুলিবিদ্ধ হয়ে।

নিহত মাহবুবের মা মাফুজা খাতুন ও সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ১২ আগস্ট শেরপুর সদর থানায় হত্যা মামলা দুটি করেন। উভয় মামলায় শেরপুর-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান- হুমায়ূন কবীর রুমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সুজন মিয়া, সুব্রত কুমার দে ভানু , কানু চন্দ্র চন্দ, দেবাশীষ ভট্টাচার্য, মিনালসহ ২৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। সেই সঙ্গে মামলা দুটিতে অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন। তবে মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ছাতা গ্লুকোজ ও তোয়ালে

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম’ নিরব ভূমিকায় প্রসাশন

শার্শার কায়বায় মুয়াজ্জিনকে কুপিয়ে যখম

শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন  

ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৫ শতক খাস জমি উদ্ধার 

সাংবাদিক রেজাউল করিমের মৃত্যুতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির শোক 

ঝিকরগাছায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন 

রাণীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

কাশিয়ানীতে ৯ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারী