বাংলাদেশ সকাল
রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত -১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে একজন নিহত ও মজনু মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। (২২ ডিসেম্বর) রবিবার দুপুরে শেরপুর – ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহী বাড়ি জামালপুর সদরে।

স্থানীয় সুত্রে জানা যায়, জামাল মিয়া দুপুর দেড়টা দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। এতে গুরুতর আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আরেকজন মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থল থেকে ট্রলি চালক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ইউপি চেয়ারম্যান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

পুলিশ যে জনগণের বন্ধু তারি প্রমাণ দিল ওসি শাহ আলম হাওলাদার 

আদিবাসী স্বীকৃতির দাবী রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়ষন্ত্র; প্রতিবাদে পিসিএনপির মানববন্ধন

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে কপাল পুড়ছে চার উপজেলার

রাণীনগরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগাম প্রস্তুতি নিয়ে লবণের মাঠে ঈদগাঁও’র প্রান্তিক চাষীরা

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এক বছর পূর্তিতে মিলনমেলা

ঘরের উপর পড়ল বাঁশ, কাটতে গিয়ে বাকবিতন্ডায় প্রাণ গেল ঘর মালিকের 

মানিকছড়িতে ২ ইটভাটাকে জরিমানা ও বন্ধ ঘোষনা