বাংলাদেশ সকাল
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ডিবির অভিযানে ১৩৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার কারবারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোঃ মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ মোকসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেকের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ মোকসেদ আলীর একটি সাদা রংয়ের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়ীটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এস.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার হুইস্কি নামের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলী এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে সীমান্তঘেষা এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দেবহাটার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও পথসভা করেছেন রুহুল হক এমপি

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করলেন ওবায়দুল হাসান

আমতলীর বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত 

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাজা সহ দম্পতি আটক 

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে অহিদুজ্জামানকে সভাপতি ও রফিকুলকে সা. সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন 

কর্ণফুলীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন 

বেনাপোল পোর্ট থেকে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার, আটক ৩

দেবহাটার কুলিয়া ইউনিয়নে আইডিয়ালের আয়োজনে উন্নত চুলা বিতরণ