বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, ৭ পুলিশ সহ আহত অর্ধশত, ২০ নেতাকর্মী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী ও পথচারী আহত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মনবাড়িয়ার নিহত ছাত্রদল কর্মী নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

শহরে নাশকতা ঠেকাতে ওই মিছিলে বাঁধা দেয় পুলিশ। এতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এসময় বিক্ষোব্ধ নেতা কর্মীদের থামাতে পুলিশ লাঠি চার্জ করেন।

লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নিউমার্কেট মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশও পাল্টা টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় পুলিশ অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় ৭ পুলিশ সহ প্রায় অর্ধশত নেতাকর্মী ও পথচারী আহত হয়।

এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে শহরের রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন দোকানপাটও বন্ধ হয়ে যায়। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জানান, অতি উৎসাহিত হয়ে পুলিশ অহেতুক লাঠি চার্জ ও গুলি চালিয়েছে।

এদিকে এএসপি সার্কেল (সদর সার্কেল) আ. হান্নান মিয়া এ বিষয়ে বলেন, বিক্ষোভ মিছিলের নামে শহরে নাশকতার চেষ্টা করছিল বিএনপি। তার পুলিশের উপর হাজার হাজার ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। এঘটনায় দায়ীদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযোদ্ধার ভাতার টাকায় অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান 

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

সিংড়ায় বই উৎসব 

শেরপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে আফসান-আল-আলমের যোগদান 

শার্শায় ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী নন্দিনী বিশ্বাসকে হত্যার অভিযোগ

যশোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বাইডেন আমলে নিউইয়র্কে অপরিশোধিত টোলে এমটিএর ক্ষতি ৫.১ বিলিয়ন ডলার

আলমডাঙ্গা থেকে এসবি সুপার ডিলাক্সের যাত্রা শুরু