বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে প্রাথমিকের শূন্যপদ পূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর সকল শূন্য পদ পূরণ করা এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক- প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট শিক্ষক নিয়োগে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার প্রার্থীকে নিয়োগের কথা বলা হলেও পদসংখ্যা ৩২ হাজারই রাখা হচ্ছে। তবে সব শূন্যপদ পূরণ করলে নিয়োগ দেওয়া যাবে ৫৮ হাজারের মতো। ঘোষণা করা ৩২ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল চেয়ে মানববন্ধন শেষে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চাকরি প্রত্যাশীরা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো. এমদাদুল হক, জাকির হোসেন, ময়নাল হক, সাফিয়া আক্তার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগের জন্য অনুমোদন করা পদ ৩২ হাজার ৫৭৭টি। পরে ৪৫ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। আবার ২ বছরে অবসরজনিত কারণে আরও ১০ হাজারের বেশি পদ শূন্য হয়ে ৫৮ হাজারের মতো শূন্যপদ রয়েছে। তবে সম্প্রতি অধিদপ্তর থেকে পদসংখ্যা বাড়ানো হচ্ছে না বলে ঘোষণা দেওয়ার পর থেকে চাকরিপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েন। তারা বলেন, এই সিদ্ধান্ত করোনার ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশাজনক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী শেখ হাসিনাকে মানবতার “মা” উল্লেখ করে বিষয়টি দ্রুত সুরাহার দাবী করেন তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাজা সহ দম্পতি আটক 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের নারী দিবস পালন

বেনাপোল থেকে এক কেজি গাজাসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জে দিরাই যুবদল নেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ থেকে বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে তেলের লড়িতে আগুন; ভয়ংকর বিস্ফোরণ

রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ

চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিটস খুলনা বিভাগের সামরিক প্রধান আব্দুল লতিফ সঙ্গীসহ গ্রেফতার; উদ্ধার বিদেশী পিস্তল ও গুলি