বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জুন ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া বাশতলা এলাকায় ১৫ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস নং ঢাকা-মেট্টো-ব-১৫-৫১৯২ সাম্মী ডিলাক্স নামে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫৫) নামে বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সাজেন্ট নিহত হয়েছেন।

নিহত মজনু মিয়া এক কন্যা ও দুই ছেলে সন্তানের জনক এবং সদর উপজেলার হাওড়া গ্রামের জনৈক সফর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়া বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানীবাসে কর্মরত থাকাবস্থায় সে বিগত ২১/১০/২০২২ সালে অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে চলে আসেন। এদিকে রোববার সকালে সে ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে যায়। পরে মজনু মিয়া বিদ্যুৎ বিল দিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় হাওড়া বাশতলা এলাকায় পৌঁছামাত্র ঢাকা গামী ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটর সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এসময় উত্তেজিত ও বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

অপরদিকে নিহত সেনা সার্জেন্ট মজনু মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের আহাজারীতে এক হৃদয় বিদারকের সৃষ্টি হয় এবং এলাকার মানুষের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১২লক্ষ ক্যাশ টাকা গায়েবের অভিযোগ মসজিদের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে 

জুলাইয়ের স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ: প্রমাণ করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

দেবহাটা থানা পুলিশের অভিযানে ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ২ 

সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো”

গঙ্গাচড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজে “বসন্ত বরন উৎসব ১৪২৯ অনুষ্ঠিত

শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দসহ আটক-১ 

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ