বাংলাদেশ সকাল
সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার সকালে ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার ইউডি রাজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন– সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ারচর এলাকার লালন মিয়া (২৮), সৌরভ মিয়া (২৬) ও খুনুয়া চরপাড়া গ্রামের মাজাহারুল ইসলাম মুরাদ (২৮)। আজ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার ৩ আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। তিনি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

এ ঘটনায় বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় কৃষক লীগ নেতা ও কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে ১ নম্বর আসামি এবং কামারিয়া ইউনিয়ন বিএনপির বহিস্কৃত আহবায়ক মো. লুৎফর রহমানকে ২ নম্বর আসামিসহ ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা; একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন 

না’গঞ্জে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার 

বরগুনায় বিশেষ অভিযানে প্রতারক চক্র গ্রেফতার

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আঞ্জুমানে আল ইসলাহর ২০২৪ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন 

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনে “দি বাস্কেট” ও ‘ইপসা’র সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

শেরপুরে পোস্ট অফিসে জাল টাকা সরবরাহের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

কোরআনের আলোকে সামাজিক আচরণ

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বাগমারায় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু