বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

কাকন সরকার শেরপুর : শেরপুর জেলার প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা শহরের মাধবপুরস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে পুস্পস্তবক অর্পণ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জেবুন নাহার, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আল্-ওয়াজিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী কর্তৃক নির্মম, নিষ্ঠুরভাবে হত্যাকান্ডের শিকার দেশের সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অপরদিকে একই দিন সকাল ১১টায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ( উপ- সচিব) মুক্তাদিরুল আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এ সময় জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

না’গঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আড়াইহাজার ও গোপালদীতে মোবাইল কোর্ট অভিযান 

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যর জোট

বাংলাদেশকে অস্থিতিশীল করলে মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গে অস্থিরতাতা ছড়াবে : ড. ইউনূস 

অভয়নগরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

ছোট ভাইয়ের বউকে মারধর করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে 

পশুর হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট

লালপুরে তালা ভেঙ্গে ভূমি অফিসে চুরি

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল

রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত