বাংলাদেশ সকাল
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে – শ্রাবনী রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়। সোমবার বেলা ১২টায় পৌর সদরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ এর ডিজিটাল ল্যাব, আইসিটি লার্নিং সেন্টার, শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন ইউএনও।

এসময় শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারী বার্তা দিয়ে ইউএনও শ্রাবণী রায় বলেন, মোটরসাইকেলে চড়তে হলে বয়স ১৮ বছর হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স পেতে হবে। আমার সামনে যদি এরকম মোটরসাইকেল পড়ে, যে ৩/৪ জন বন্ধু-বান্ধব মিলে বের হয়েছে, কিন্তু লাইসেন্স নাই, নিজের মোটরসাইকেল না, আমি সুন্দর করে ধরে জেলে পাঠিয়ে দিব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু ছাড়াও উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ইউএনও আরো বলেন, স্কুলের শিক্ষকদের কাছ থেকেই শিক্ষার্থীদের যতটুকু পড়াশোনা দরকার যতটুকু ঘাটতি আছে তার সম্পূর্ণ সুযোগ সুবিধা যেন পায়। জীবনে সফল হতে পড়াশোনা করতে হবে। মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে। জীবনটা খুবই সুন্দর, আত্মহত্যার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা অনেক সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই কিন্তু ওইটাই জীবনের একমাত্র সময় না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে, আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। জ্ঞান সমৃদ্ধ বই পড়া এবং খেলাধুলার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালন করলে খারাপ জিনিস থেকে দূরে থাকতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও শ্রাবনী রায় বলেন, ‘কঠোর প্রশিক্ষণ-সহজ যুদ্ধ’ শুধু যে আর্মি বা পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য তা না, তোমার আমার সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন তোমরা যে সময়টা পার করছো, কঠোর প্রশিক্ষণ নেওয়ার সময়। যে যত পড়াশোনা করবে শ্রম দিবে, তার যুদ্ধটা সহজ হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশসহ যেকোন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এটাকেই পাথেয় করে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নারী দিবস পালিত

আমতলী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সাঈদ খোকন সভাপতি, সজীব আহমেদ সম্পাদক

আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কোটচাঁদপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি