বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬’তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“অন্তভূক্তিমূলক টেঁকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জণগণ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল ১০.৩০মিনিনের দিকে শেরপুরের কালেক্টরেট প্রাঙ্গণে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শেরপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক এ.টি.এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনয়ারা প্রমূখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ এবং জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকার বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩৪টি হুইলচেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২টি ফোল্ডিং ওয়াকার, ১টি কোনার চেয়ার তুলে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারি খাস জমি দখল করলে কারাদণ্ড-জরিমানার বিধান রেখে সংসদে বিল

জগন্নাথপুরে যাতায়াতের রাস্তায় দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

নড়াইলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

ব্র্যাকের আয়োজনে বরগুনায় নারী কর্মীদের বাইক প্রশিক্ষণ

ধামইরহাটে ৩ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করল চট্টলাবাসী

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্যে মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঐক্যবদ্ধ 

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ