বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মাতার দাফন সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুবের মাতা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সহধর্মিণী মরহুমা রাবেয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

 

১৩ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ঘটিকায় শহরের গৌরীপুর মহল্লায় মৈত্রীবাড়ি মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ উক্ত জানাজায় অংশগ্রহণ করায় ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ী মাঠ উপচে পড়ে। এসময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, মরহুমার ছেলে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

জানাজা শেষে তাকে পৌর এলাকার মীরগঞ্জ মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১২ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে অবৈধ ভারতীয় ঔষধ সহ আটক এক 

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম আরও কমেছে

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

নারী নির্যাতনের মূল কারণ কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা ও গোঁজামিল মিশ্রিত রাষ্ট্র কাঠামো- এড. মোস্তফা নূর

যশোরে দলিল লেখক সমিতির হাতে জিম্মি জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা

বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই : পলক

মিডিয়া হাউজ ভাংচুরের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জালকুড়িতে ১৫০০ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন

সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত ৮