বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর প্রেসক্লাব’র কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাব’র কর্মরত সাংবাদিক দের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রন ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে শহরের হোটেল আয়সার ইনে এ মতবিনিময় করা হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন জামায়াত নেতারা। জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর -১ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশি হাফেজ রাশেদুল ইসলাম।

জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান প্রমুখ।

এসময় জামায়াত নেতারা বলেন, বিগত সময়কালে বছর কে বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিলো। সাদাকে সাদা কালোকে কালো বলার স্বাধীনতা ছিলোনা। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই।

তারা আরে বলেন, দেশে কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরণের কাজ বন্ধে জামায়াতের জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জামাত নেতারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা।

বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেন শেরপুর সদর -১ আসনের জামাতের মনোনয়ন প্রত্যাশি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে শেরপুরের উন্নয়নকে তরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় শেরপুর প্রেসক্লাব’র সহ সভাপতি আবুল হাশিম, নকলা প্রেসক্লাব’র সভাপতি মোশারফ হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, সুমন কুমার দে সহ জেলা ও পৌর শাখার জামাতের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা, সম্পাদক মুকুল

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

আব্দুর রকিব মন্টুর সংবাদ সম্মেলন; আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতেই মিথ্যা সংবাদ প্রচার

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় 

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য; বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ