বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সেলিম মিঞা কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের শেরপুর ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীকে পেশাগত কাজে বাঁধা দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী কর্মবিরতিতে জেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক গনমুক্তি প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিক সহ অনেকে।

প্রতিবাদ কর্মসূচী শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেলিম মিঞাকে দ্রুত অপসারণের দাবীতে সিভিল সার্জন বরাবর স্মরকলিপি প্রদান করেন শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আগামী তিন দিনের মধ্যে ডা. সেলিম মিঞাকে শেরপুর জেলা হাসপাতাল থেকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আলটিমেটাম দেয়া হয় বিক্ষোভ ও কর্মবিরতী কর্মসূচী থেকে। অন্যথায় শেরপুর জেলাসহ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিকদের নিয়ে জেলায় জেলায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা। শুধু তাই নয়,সারা দেশে সাংবাদিকদের লাঞ্ছিতের সকল ঘটনা দ্রুত তদন্ত করে অন্যায়কারীদের শাস্তির আওতায় আনার দাবী করা হয়।

এসময় বক্তারা বলেন, নানা অনিয়মের অভিযুক্ত হাসপতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেলিম মিঞাকে অপসারণ না করে, স্টোর কিপার রফিক ও উচ্চমান সহকারী মাহমুদুন্নবী সজলকে বদলী করে স্বাস্থ্য বিভাগ ‘ঝি মেরে বউকে শাসন’ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। স্বাচিপ নেতা ডাঃ সেলিমের মত সন্ত্রাসীকে শেরপুরের স্বাস্থ্য বিভাগে দেখতে চাইনা।

উল্লেখ্য,গত ১১ নভেম্বর দুপুরে জেলা হাসপাতালে ওষুধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে যান সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। এসময় হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ সেলিম মিঞার কাছে চলতি বছরের হাসপাতালের ঔষধ ও মালামাল ক্রয়ের ঠিকাদার নিয়োগের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান ওই সাংবাদিক দুইজন। এক পর্যায়ে ডাঃ সেলিম মিঞা ওই সাংবাদিককে খবর প্রচার করতে নিষেধ করেন। খবর প্রচার করলে দেখে নেয়ারও হুমকী দেন তিনি। পরে ওই ছবি ধারণ করতে গেলে তিনি চেয়ার থেকে উঠে গিয়ে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এবং ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরাকে শার্টের কলার ধরে হেনস্থা করে তার কক্ষে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে কৌশলে পালিয়ে যান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেলিম মিয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা ব্যারেজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

হরিপুরে ২২০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার -১

দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে বিলুপ্ত হচ্ছে ঢোলকড়মি গাছ ও ফুল 

এনবিআরের নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আদায়: বেনাপোল বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক

বরগুনার আমতলীতে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত  

শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হয়, চাল পেয়ে খুশি জেলে পরিবার

গাংনিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত অন্তত ৩০ জন

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে শাওন হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ঘাতক গ্রেফতার

আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪ হাজার ৬২১টি পরিবার