বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

 

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” উপকূলে দুস্থ মানুষকে শীতে মানবিক/জরুরী সহায়তা হিসাবে কম্বল বিতরণ করেছে।

২৯ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম- সাইক্লোন শেল্টারে উক্ত ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এর ১৩৫ জন নারী ও ১১১ জন পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্রনাথ মন্ডল, আরও উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান ফয়েজুল্লাহ তালুকদার, রেজিলিয়েন্ট বিল্ডিং সমন্বয়কারী পলাশ সরকার, প্রকল্প সমন্বয়কারী, মোঃ আব্দুর রহমান, মিল ম্যানেজার জয়ন্ত ঘোষ শুভ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া প্রমুখ।

সিসিডিবি প্রতিষ্ঠিা লংগ্ন থেকে বিভিন্ন সংকট সময়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতে দুস্থ উপকূলের মানুষকে এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধান অতিথি বলেন, “সিসিডিবি বুড়িগোয়ালিনী ইউনিয়নে শুরেু থেকে সুনাম কুড়িয়ে আসছে। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি আবারও তা প্রমান করল। সিসিডিবির মত অন্যান্য সংস্থাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় গ্রাহকের ৩কোটি টাকা নিয়ে উধাও আল-বায়া সমবায় সমিতি

শেরপুরে এবার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো ঐতিহ্যবাহী ছানার পায়েস

নাটোর সহ রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মেয়াদ পূর্তির আগেই নব নির্বাচিতদের চেয়ারম্যান পরিষদ দখলের অভিযোগ 

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মী আহত করলেন গ্রাহককে

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শালা দুলাভাইয়ের

মাহে রমজানে গঙ্গাচড়া কেন্দ্রীয় বাজার মসজিদের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের খেয়াঘাটে জোটেনি একটি ব্রিজ; ৪০ গ্রামের মানুষের নৌকাই একমাত্র ভরসা

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সম্পাদক আবু নাছের