বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ : অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি।

গত সেপ্টেম্বর ২৫ ,২০২৪,বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, খবর বাপসনিউজ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অজয় বাঙ্গা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন করে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সরবরাহ করবে।

দীর্ঘদিনের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে অজয় বাঙ্গা বলেন, সাড়ে তিন বিলিয়ন ডলারের মধ্যে অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে সরবরাহ করা হবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বিশ্ব ব্যাংকের সহায়তা চান।

প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশকে ঢেলে সাজানোর বিরাট সুযোগ। বিশ্ব ব্যাংককে তার ঋণ কর্মসূচিতে সৃজনশীল হওয়ার কথাও বলেন ড. ইউনূস।

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি সেক্টরে সহযোগিতা এবং কীভাবে নেপাল ও ভুটান জলবিদ্যুৎ উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ এবং ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে পারে তা নিয়ে আলাপ করেন।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার শিবগঞ্জে পাট খেত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

কাশিয়ানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ চারজন আটক

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মার্চে ৫৯৭ দুর্ঘটনায় নিহত ৬১২, আহত ১৩৩১

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

নওগাঁয় সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান

ভারতের ল্যান্ড কাস্টমস স্টেশনে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সৌজন্য সভা অনুষ্ঠিত

মুস্তাকিমের মা ছেলে জামিনে মুক্তিলাভ করায় আনন্দে আত্মহারা

বেগম গুল চেমনআরা একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীনবরণ