বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিকদের কেউ অবহেলা করবেন না : সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

আল আমিন বাবু ,লালমনিরহাট প্রতিনিধি: সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরেন। তাদের কেউ অবহেলা করবেন না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে আর্থিক অনুদান দেওয়াকালে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। রোদ-বৃষ্টি তাদের কাছে কিছুই না।

জীবনের কঠিনতম ঝুঁকি নিয়েও তারা দেশবাসীর কল্যাণে তথ্য তুলে আনেন।

সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, শুধু একলাখ টাকা নয়।

প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর দুই ছেলের লেখাপড়ার বিষয়ও খোঁজ-খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে এলে আমি তাদের পাশে দাঁড়াব। আশা করছি, সন্তান দুইটি প্রতিষ্ঠিত হলে পরিবারটির কষ্ট আর থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

আমতলীতে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে হামলা

কক্সবাজারে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

শিক্ষক দিবসে জেলা প্রশাসক বলেন কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা 

মসিকের ১০ কিলোমিটার সড়কবাতির উদ্বোধন করলেন মেয়র টিটু 

কোটচাঁদপুরের ৩নং কুশনা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র নতুন কার্ডের চাল বিতরণ

তিন শিশু সন্তানকে নানীর কাছে রেখে তারা সমুদ্র সৈকতে গিয়ে লাশ হয়ে ফিরলো

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির আনন্দ র‌্যালি

কালীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ