বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক তুহিন হত্যায় বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ বরগুনা জেলা শাখার উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা।সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস।

হত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিববুল্লাহ হারুন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম মান্নু, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ নানাধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনসহ সারাদেশের আইন শৃঙ্খলা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হচ্ছে। সাংবাদিকসসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে। একটা সভ্য দেশে এ অবস্থা চলতে পারে না। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতির দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক 

তিতুমীর কলেজে ‘ফুটবল টুর্নামেন্ট’ ঘিরে উচ্চস্বরে গান বাজনা, পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পিবিআই’র এএসআই সাইফুল ইসলাম; শোক প্রকাশ

ভালোবাসার বসন্ত দিনে

নিয়মিত অগ্নিকান্ড মেহেরপুরে, এবার ঝাঁঝা গ্রামে কৃষকের বাড়িতে আগুন

ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন নাসিরনগরের কৃতি সন্তান সারোয়ার আলম চৌধুরী

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান 

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন