বাংলাদেশ সকাল
রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিক ও সচেতন মহল। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে অংশ নেন উপজেলার কর্মরত সাংবাদিক বিভিন্ন রাজনৈতি দলের দ্বায়িত্বশীল নেতা, প্রতিষ্ঠান প্রধান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রিবৃন্দ।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। এছাড়াও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা।

গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাজু আহম্মেদ লাল এর সভাপতিত্বে ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী ইউনুস আলী, নাগরিক পার্টির উপজেলার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান চৌধুরী, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শফিকুল ইসলাম চাঁদ, বকসা বৃদ্ধাশ্রমের পরিচালক রেজাউল করিম, মানবজমিন উপজেলা প্রতিনিধি আব্দুল বারী স্বপন, নিউজ ২৪ উপজেলা প্রতিনিধি সুজন আহমেদ, দৈনিক আখিরার উপজেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম মন্টু, রাজধানী টিভির রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুল, খোলা কাগজ উপজেলা প্রতিনিধি নির্মল রায়, ভোরের ডাক প্রতিনিধি সবুজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস আজ

আইনজীবি সাইফুল ইসলাম হ’ ত্যা; ৫ মামলায় ৭০ জন আইনজীবী, ২ সাংবাদিক আসামী

তিন মাস পর শুক্রবার দুয়ার খুলছে সুন্দরবনের

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটাল সচিবের 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাটিরাঙ্গায় দুলাভাইয়ের হাতে শালী খুনের আসামি আটক

পীরগঞ্জে রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

ভারতীয় মিডিয়ার দ্বায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার ; উদ্ধার হয়নি এমভি আব্দুল্লাহ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমার দুলাভাই, বুঝেনে তোকে গুম করতে কত সময় লাগবে: নব্য আ.লীগ জাকারিয়া