নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার দীর্ঘ বছর পেরিয়ে গেলেও কর্মক্ষেত্রে সাংবাদিক সমাজ এখনো নিরাপত্তা হীনতায় ভুগছে। প্রতিনিয়তই সাংবাদিকদের উপর হুমকি ধামকি মিথ্যা মামলা দিয়ে অপরাধীরা থেমে থাকছে না নির্মম আঘাতে রক্তাক্ত জখম সহ প্রানে মেরে ফেলছে। অপরাধীরা তাদের অপরাধের রাজ্য সমাজে এতটাই বিস্তার করতে চাইছে যে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা সত্য প্রকাশ করতে চাইলেই আজ এমন নির্মম অত্যাচারের শিকার হতে হচ্ছে। বাস্তবত আমাদের দেশে সাংবাদিক হত্যা নতুন নয়, হত্যার ঘটনা ভাইরাল হলে প্রসাশন তোরজোর চালায়, আদৌত এই হত্যাকান্ডে দৃষ্টান্ত মূলক বিচার আমরা দেখতে পাই না।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃশফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ সকল সদস্যবৃন্দ জোড়ালো দাবী জানান অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির।
অপরাধীদের প্রাণঘাতি আঘাতে যে সকল সাংবাদিক ভাই ও বোনেরা মৃত্যু বরণ করেছেন সেই সকল অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের এবং রাষ্ট্রীয় ভাবে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষিত আইন বাস্তবায়নের আহ্বান জানান।




















