বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

 

রিয়াজ রহমান, জগন্নাথপুর :

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ক্যাপ্টেন শোয়েব আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম ও জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ।

এ সময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

অভিযানকালে হাবিব ট্রেডার্স কে সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১ লক্ষ টাকা, মান্না ট্রেডার্স কে সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায়, কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার টাকা,আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার টাকা, আবু বকর (আনারস বিক্রেতা) কে দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় ১হাজার টাকা, মোঃসাদ্দাম (সবজি দোকানি) কে লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় ২ হাজার টাকা, মোঃ তাজউল্লাহ সবজির আড়তকে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকা সহ মোট দুই লক্ষ তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

এছাড়া, ব্যবসায়ীগণকে ক্রেতার সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে রেষ্টহাউজের শুভ উদ্বোধন

বরগুনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি ও সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ 

পটুয়াখালী ১ আসনের মনোনয়ন চাইবেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান

ফলনির্ভর শিক্ষা নয় বিকশিত হোক মানবতার দীক্ষা

বড়াইগ্রামে গ্রামীণ সড়কের সাতটি গাছ কেটে নেয়ার অভিযোগ

গুরুদাসপুরে বাংলা নববর্ষ পালন 

আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাকে ৫ বছরের জন্য দ্বায়িত্ব দেবেন : রাস্তা উদ্বোধনে এমপি হাফিজ

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু! খবর পেয়ে পিতার স্ট্রোক

যে জজ বিচার বিক্রি করবে সে জজের ছাড় নেই: ঝিনাইদহে প্রধান বিচারপতি