বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:  গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে আজ ১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি এড. রফিকুল ইসলাম আঁধার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, তালাত মাহমুদ, সঞ্জিব চন্দ্র বিল্টু, মলয় মোহন বল, আমিরুজ্জামান লেবু, জি এইচ হান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, ইউসুফ আলী রবিন প্রমুখ।

মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মুখলেছুর রহমান আকন্দ, সামাজিক সংগঠন জন‌উদ্দোগের জেলা সভাপতি শিক্ষাবিদ আবুল কালাম আজাদ। এছাড়াও একাত্বতা প্রকাশ করে যোগদান করেন ‘আজকের তারুণ্য শেরপুর’ এর নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর জেলা সভাপতি নূরে আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক নাজমুল আলম।

বক্তাগন সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মীদের হাতে নির্যাতনে একজন সাংবাদিক নিহত ও ৪০ জনেরও অধিক সাংবাদিক গুরুতর আহত হ‌ওয়ার বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দখলবাজ খিলার আতংকে ভুক্তভোগী পরিবারবর্গ 

মেহেরপুরে মেসার্স আদি বম্বে ব্রেড এন্ড সুইটস কারখানায় অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

দেবহাটা উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে জেলা প্রশাসক

জয়পুরহাটে বাস মিনিবাস মালিক গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৃহবধু অর্পিতাকে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের 

রাণীশংকৈলে উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মহিলা মাদককারবারী আটক

আজ ভাটিয়াপাড়া মুক্ত দিবস

কাশিয়ানীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত, চ্যানেল আমতলীর শুভেচ্ছা