বাংলাদেশ সকাল
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় চার দফা দাবিতে ম্যাটস চিকিৎসকদের ধর্মঘট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন: সারাদেশের ন্যায় চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার সকল ম্যাটস শিক্ষার্থীরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই ছাত্র ধর্মঘট পালন করছে ইন্টার্নশিপ ও ডিপ্লোমা চিকিৎসকরা।সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের আয়োজন অনুষ্ঠিত ছাত্র ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের চার দফা দাবি মানতে হবে। ইন্টার্নশিপ বহালসহ সংগতিপূর্ণ কোর্স বাতিল করতে হবে। বাংলাদেশ অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করতে হবে। কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দিতে হবে। বঙ্গবন্ধুর পঞ্চ বার্ষিকী বাস্তবায়ন, ইন্টার্নশিপ বহাল অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃকপ স্বাক্ষরিত গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ ইং বারচিজ/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। কিন্তু আজও সেটা বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্য খাতে বিগত ৪৮ বছরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বা বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রেখে যাওয়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) বাঙ্গালী জাতির মৌলিক অধিকার বাস্তবায়নের লিখিত দলিল, এই দলিল বাস্তবায়নে প্রতিবন্ধকতা কেনো? জাতির জনকের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা স্বত্তেও তার পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন হয়নি কেনো? এই বিষয়ে আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

তারা আরও বলেন, তৃনমূলে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য চারদফা দাবি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে আমরণ অথানে যাওয়ার স্বীদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সাথে তৃনমূলের জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে যে বা যাহারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ম্যাটস চিকিৎসক ডা. মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাটস ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের ধর্মঘটে উপস্থিত ছিলেন, রনিচৌধুরী, মো. আরিফ বিল্লাহ, মো. মাছুম বিল্লাহ, মো. রাসেল উল্লাহ, আল-আমিন, ডা. তামান্না তাবাসসুম, মাগিব মাহফুজ, সঙ্গীতা আক্তার মিষ্টি, সোহিনী আফরোজ, সিনথিয়া তানজিম, লুবনা ইয়াসমিন, জারিন তাসনিম মিম, তন্ময় ইসলাম প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

মানবতায় সকলকে এগিয়ে আসতে হবে : সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবসে বক্তারা

ঢাকার পোষা প্রাণীদের জন্য এই প্রথম শুরু হচ্ছে ক্যাট র‌্যাম্পশো

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সীতাকুণ্ডে টি আর কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ বিতরণ

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্র, খাগড়াছড়িতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ 

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ অফিস কর্তৃক ভেড়া প্রদাণ

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ