বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোটার : সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারীসহ প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেটকারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে চট্টগ্রাম পিআইডির উদ্যোগে মতবিনিময় সভা

ডিমলায় ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলো দুর্বৃত্তরা

আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

সিএমপি কাউন্টার টেরোরিজমের হাতে আটক ক্লিনটন ঘোষ  

যশোরে ইজিবাইক চালক ইমন হত্যা মামলার দুই আসামি আটক

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

ময়মনসিংহে ডিআই এর উদ্যোগে “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাসিরনগর থেকে ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

দেবহাটা গাজিহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি’র শান্তি সমাবেশ 

ডোমার বিএডিসিতে আউশ ধান উৎপাদনে সাফল্য