বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকাল ৮টার সময় ভোমরা স্থল বন্দরের বাশকল এলাকা থেকে এক বাইসাইকেল আরোহীকে আটক করে তার দেহ তল্লাসী করে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (২৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, আজ ৯ নভেম্বর ২০২৩ তারিখ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপি’র এলাকাধীন মেইন পিলার ৩ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাশকল এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপি‘র নায়েক আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল আনুমানিক ৮টায় উক্ত এলাকা দিয়ে বাইসাইকেলযোগে গমনকালীন সময়ে আশরাফুল ইসলামকে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে কোমরের ডান পার্শ্ব হতে ১০টি স্বর্ণবার উদ্ধার করে।

এ ব্যাপারে আটক আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করে স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

ফুলপুরে বওলায় বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুসের আনন্দ শোভাযাত্রা

ভারত থেকে বিজেপি কে উৎখাত করতে জোড়া সভা অভিষেকের

সাপাহারে বিএমডিএ অফিসে তালা ঝুলিয়ে কৃষক জনতার বিক্ষোভ 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গঙ্গাচড়ায় জামায়াতের র‌্যালী

ঈদের আনন্দে গরিব-দুঃস্থদের পাশে রোজ সামাজিক সংস্থা

বরগুনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী ঘোষণা

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ 

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে গঙ্গাচড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন