বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাপাহারে যানজট কমাতে মাইকিং করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

 

এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে দীর্ঘ কয়েক বছর আম মৌসুমে তীব্র যানজটে এলাকাবাসী ও বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছিল সেই যানজট কমাতে আসন্ন আম মৌসুম কে কেন্দ্র করে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সেলিম আহমেদ এলাকাবাসীকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেন সেই মহুতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাপাহার উপজেলাবাসী।

মাইকিং করে শুক্রবারের মধ্যে মেইন রাস্তা থেকে ১০ ফিট বা তার অধিক পরিমান জায়গা দখলমুক্ত করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদে চূড়ান্ত নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।নির্দেশ অমান্যকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাপাহার বাজারে প্রবেশ করতে বিভিন্ন প্রবেশ পথ গুলো উল্লেখ্যযোগ্য থানা রোডের গাছ হাটি থেকে জিরো পয়েন্ট,তাজপুর থেকে জিরো পয়েন্ট, ডাঙ্গাপাড়া থেকে জিরো পয়েন্ট, আগ্রাদ্বিগুণ রোডের তেতুলতলা থেকে জিরো পয়েন্ট,গোডাউনপাড়া থেকে জিরো পয়েন্ট সহ আম মৌসুমে গুরুত্বপূর্ণ মেইন রাস্তার দুই পারের উভয় দিকের ১০ ফিট করে স্থান ফাকা রাখার জন্যে মাইকিং করে জানানো হয় এবং জনসচেতনতা বাড়াতে বাজারে কাউন্সিলিং ও করা হয়েছে দফায় দফায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ জানান, “আম মৌসুমে জনগনের ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাস্তার দু ধারের অবৈধ স্থাপনা দ্রুত নিজ উদ্যোগে উচ্ছেদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা অবৈধ স্থাপনার কারণে আম মৌসুমে সড়ক দিযে এ পাম থেকে ও পাশ পার হওয়া মুশকিল হয়ে পড়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তঃ কলেজ ভলিবল চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়ে দলকে নেপাল ভ্রমণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত ও গুরুতর আহত এ এসআই 

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মেসে হামলা, আহত- ৮

ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দিলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

শেরপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার 

কক্সবাজারের কস্তুরাঘাটের দৃষ্টিনন্দন সেতুতে পর্যটকদের ভীড় 

নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

পশ্চিম কেন্দুয়া সামাজিক ঈদগাঁয়ের শুভ উদ্বোধন ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম 

বালাপাড়া সীমান্তে জমি নিয়ে সংঘর্ষ থামাতে বিজিবি