বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাবেক এমপি ফজলে করিমের দুই সন্তানের উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম উত্তর জেলা রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে।

এরইপ্রেক্ষিতে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

এক পর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পিপি বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণপূর্বক কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার সহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক ও তার দুই সন্তান পলাতক থাকলেও সাবেক এই এমপি বর্তমানে চট্টগ্রাম জেলহাজতে রয়েছেন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের গুলিতে নিহত তিন ডিআরজি জওয়ান

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ দিবস পালিত 

হেলাল আকবর চৌধুরী বাবর মাদক বিরোধী ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা রাখার জন্য সংবর্ধিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

ভূরুঙ্গামারীবাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি অনুষ্ঠান  

হারিয়ে যাওয়া ৯৫টি মুঠো ফোন ফিরিয়ে দিল মালদাহ জেলা পুলিশ

নবাগত ওসির সঙ্গে ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রদের সাথে মতবিনিময় করেন ওসি শাহ্ কামাল আকন্দ 

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

ঈদগাঁওতে নাগরদোলায় চড়তে গিয়ে গুরুত্বর আহত কিশোরী