বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সামনেই পঞ্চায়েত ভোট; শুরু হয়ে গেছে শাসক,বিরোধী উভয় দলের তৎপরতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

 

তাপস বিস্বাস, কলকাতা প্রতিনিধি॥ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শুরু হয়ে গেছে শাসক, বিরোধী উভয় দলের তৎপরতা। আর এসবের মধ্যেই চলছে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানানো।

প্রসঙ্গত, শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে একটি অডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা ও শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এই অডিও এখনো পর্যন্ত খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ।

তবে শোনা যাচ্ছে, কাঁথির মারিশদা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে ইস্তফা দিতে বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন কোন্নগরের দুই তৃণমূল নেতা। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, অডিওতে যে দুটি কন্ঠ শোনা গেছে তার একটি হলো কোন্নগরের নবগ্রামের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেত্রী শিবানী দত্ত এবং তৃণমূল অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের। যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত। তিনি পালটা জানিয়েছেন, ওই অডিওতে ব্যবহৃত গলা তাঁর নয়। অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার জানিয়েছেন, অডিওতে তাঁর গলা নেই। দুই তৃণমূল নেতা অডিওর বিষয়টি অস্বীকার করলেও তাই নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৫ আগস্ট বিজয় গণমিছিলে মূখরিত পুরোশহর 

কাল বৈশাখীর তান্ডবে তছনছ দক্ষিণ চব্বিশ পরগনার বহু এলাকা

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ১

পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঈদগাঁওতে মুদির দোকানের টিনের চাল কেটে চুরি : চরম আতংক 

ব্রাজিলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দ্যা ফোলিয়া’য় ‘বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ মানবতার জয়গান’ শীর্ষক প্রবন্ধ

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

ঝিনাইদহে কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি পেলেন শাহীন চাকলাদার 

দেশের জনগণ ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার: গোলাম পরওয়ার