বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য -ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া’র গৃহীত কর্মসূচি ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপন , থানা ভবন পরিদর্শন, সড়ক উদ্বোধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।গতকাল মঙ্গলবার ২৭ মে বেলা ১১টা থেকে দিনব্যাপি উপজেলার তারাবো পৌরসভায় পৌর স্কুল পরিদর্শন, গোলাকান্দাইলে বৃক্ষরোপন ও সড়ক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জে ১৫ হাজার গাছ লাগানো হবে। এখানে শিল্পনগরী হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অংশে যানজট সমস্যা, জমি দখল, পরিবেশ দূষণের ঘটনা নিত্য ঘটে। এসব নিয়ে প্রশাসন কাজ করবে। আমি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহবান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে গ্রিণে রূপান্তরিত করতে পারবো।

এ সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার। সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন সিটির জন্য। আশা করি যানজট নিরসনে শহরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এবং সবাই এর সুফল ভোগ করছেন। তাই আমি চাই সর্বক্ষেত্রে আপনারা সুফল ভোগ করুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় হামলার শিকার সংবাদের সাংবাদিক টুটুল 

রাণীনগরে হেরোইন ও টাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিপুরে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইঞ্জিঃ এনামুল হকের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 

ইসলামিক রিলিফের সহায়তায় গঙ্গাচড়ায় স্বাবলম্বী ৮শত এতিম পরিবার 

নরসিংদী -৫ রায়পুরা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গণজোয়ার

শেরপুরের মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত ১৩, আটক ৭ 

ডাসারে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের ফলাফল প্রত্যাহার

গঙ্গাচড়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

বিএনপির সক্রিয় নেতা জুলাই-আগস্ট হত্যা মামলার আসামী, নিন্দার ঝড়